Dhaka International University

Pharmacy Alumni Association Election 2026

Welcome to the official online voting platform for the Pharmacy Alumni Association Election.
Registered alumni can securely cast their vote and participate in shaping the future of our community.

নোটিশ:
বিষয়: DIUPAA নির্বাচন ২০২৬ – কৃতজ্ঞতা ও অভিনন্দন বার্তা
DIUPAA-এর নির্বাচনে অংশগ্রহণকারী ফার্মেসি বিভাগের সকল শিক্ষার্থীদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আমরা নির্বাচন পরিচালনা কমিটি সর্বোচ্চ চেষ্টা করেছি একটি শতভাগ স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য, এবং আলহামদুলিল্লাহ—আমরা সেই লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছি। দ্রুত সময়ের মধ্যে লাইভ ফলাফল প্রকাশ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত।নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে গঠন কাঠামো অনুযায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। আশা করি, নবগঠিত এই কমিটি তাদের দায়িত্ব দক্ষতা ও সততার সাথে পালন করবে এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সকলের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি।

নির্বাচন পরিচালনা কমিটি
DIUPAA নির্বাচন ২০২৬